1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 8:43 pm

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
  • 45 Time View

‘ঘর থেকেই শুরু করি—দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান। তিনি দুর্যোগ মোকাবিলা, ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. বজলুর রশিদ। স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম। দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামান। এ ছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দিনাজপুর যুব রেড ক্রিসেন্টের সদস্য এবং বিএনসিসির সদস্যরা উপস্থিত ছিলেন। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগের সময় করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করাই দিবসটির মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost