1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 12, 2026, 4:34 pm

১১৮ বিধায়কের সমর্থন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬
  • 59 Time View

অবশেষে তামিলনাড়ু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। কংগ্রেসের পর ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), বামপন্থি দুইদল কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কবাদী (সিপিআইএম) ও কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) থালাপতির দল টিভিকে-কে সমর্থন জানাতে যাচ্ছে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৮মে) বিকেল রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবার বৈঠকে বসবেন বিজয়। এ বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, সরকার গঠনের দাবি জানানোর মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন অবশেষে জোগাড় করেছেন বিজয়। কংগ্রেসের ৫ জন, ভিসিকে-এর ২ জন, সিপিআইএম-এর ২ জন এবং সিপিআই-এর ২ জন বিধায়কের সমর্থন পাচ্ছেন তিনি। এতে তার মোট আসন সংখ্যা ১১৮-তে পৌঁছাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজয়। তবে দুইবারই গভর্নর আর্লেকার বিজয়ের সরকার গঠনের দাবি নাকচ করে দেন। তার যুক্তি ছিল, বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন এখনো দেখাতে পারেননি থালাপতি।

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে নেয়। তবে টিভিকে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন ১১৮। যদিও বিজয়ের দল দ্রুতই কংগ্রেসের ৫টি আসনের সমর্থন নিশ্চিত করে। এবার সাবেক শাসকদল ডিএমকের জোটসঙ্গী তিন দলের সমর্থন পেয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী যে বিজয়ই হচ্ছেন তা নিশ্চিত হয়ে গেল।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost