1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 11:48 pm

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
  • 78 Time View

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে গাঁজাসহ আটক তুফান আহম্মেদকে (২৮) তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে এসআই মো. শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বড় বোয়ালিয়া গ্রামের ঝুটিয়াডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালান। এ সময় এক পুরিয়া গাঁজাসহ বড় বোয়ালিয়া (আদর্শপাড়া) গ্রামের শফি আহম্মেদের ছেলে তুফান আহম্মেদকে গ্রেফতার করা হয়। পরে তাকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়। অপরদিকে রাত ২টা ৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার আল-তায়েবা মোড়ে অভিযান চালিয়ে মাদক সেবন করে উচ্চস্বরে চিৎকার, গালিগালাজ ও জনসাধারণের বিরক্তি সৃষ্টির অভিযোগে ওমর ফারুক (২৬), আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রান্ত (৩০) এবং শাওন শেখ (২৬)কে গ্রেফতার করা হয়। এ ছাড়া বিশেষ অভিযানে আলমডাঙ্গা থানার ২১ জুলাই ২০২৬ তারিখের মামলা নং-১৬, পেনাল কোডের ৩৯৩ ধারার মামলায় সন্দিগ্ধ আসামি শ্রী সঞ্জয় কুমার (৩৩) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. ইমন (২২)কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তুফান আহম্মেদকে সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। অপর তিনজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন করা হয়েছে। সঞ্জয় কুমারকে ৩৯৩ ধারার মামলায় এবং ইমনকে পরোয়ানামূলে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost