1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 12, 2026, 5:33 pm

পাকিস্তানের বিপক্ষে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • 10 Time View

অতীতের সাফল্যের সোনালি স্মৃতি মাথায় রেখে নয়, বর্তমানের চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন করে ইতিহাস লেখার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী শুক্রবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের ২-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। কিন্তু প্রধান কোচ ফিল সিমন্স সেই জয়কে শুধুই ‘ইতিহাস’ বলে উড়িয়ে দিয়ে নতুন লড়াইয়ের ডাক দিয়েছেন।  বুধবার (৬ মে) মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স স্পষ্ট করেই বলেন, “ওটা ইতিহাস, চলে গেছে। আমরা এখন নতুন ইতিহাস গড়তে চাই। আগের জয় এখন আর কোনো কাজে আসবে না। পাকিস্তান নতুন দল নিয়ে এসেছে, আমাদেরও নতুন করে শুরু করতে হবে।” এই সিরিজে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম খেলবেন নিজের ১০১তম টেস্ট ম্যাচ। তাঁর প্রস্তুতি নিয়ে সিমন্সের মূল্যায়ন ছিল খুবই ইতিবাচক। কোচ বলেন, “মুশফিককে যতটুকু চিনি, প্রথম টেস্ট হোক বা ১০০তম তার প্রস্তুতি সবসময় একই রকম থাকে। দলের অভিজ্ঞ ক্রিকেটাররা মাঠে তাদের অভিজ্ঞতা কাজে লাগাবেন, এতে আমার পূর্ণ আস্থা আছে।” তরুণ পেসার নাহিদ রানার প্রতি বিশেষ নজর রাখছেন কোচ। তার গতি ও ক্রিকেটীয় বোঝাপড়ার প্রশংসা করে সিমন্স বলেন, “সে জানে তার শক্তির জায়গা কোথায়। তবে আমাদের তাকে সবসময় মনিটর করতে হবে। অতিরিক্ত ওয়ার্কলোড দিয়ে তাকে আধা-ফিট অবস্থায় খেলানো যাবে না। প্রথম টেস্টের পর তার শারীরিক অবস্থা দেখে দ্বিতীয় টেস্টে সিদ্ধান্ত নেওয়া হবে।” ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে ব্যাটিং ইউনিটের ওপর বিশেষ জোর দিয়েছেন সিমন্স। তিনি জানান, ভালো পিচে খেলা হবে। সাজিদ খান ও নোমান আলীর মতো স্পিনারদের বিপক্ষে রান করতে হলে ব্যাটারদের দীর্ঘ সময় ক্রিজে টিকে থাকতে হবে। “বড় সংগ্রহ করাই আমাদের মূল লক্ষ্য,” বলেন কোচ। দলে অমিত হাসান ও তানজিদ তামিমের মতো তরুণ খেলোয়াড়দের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সিমন্স। এছাড়া জাতীয় দলের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের মাঝে সেতুবন্ধন তৈরিতে মোহাম্মদ সালাউদ্দিনের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে যোগ দেওয়াকে বড় পদক্ষেপ বলে মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost