
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে। জব্দকৃত মালামালের মোট মূল্য ৩ লাখ ৪১ হাজার ৮০০ টাকা। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীনস্থ রসুলপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প পৃথক দুটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তর থেকে ২ হাজার ১২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। জব্দকৃত এসব সিরাপের সিজার মূল্য ৩ লাখ ৪১ হাজার ৮০০ টাকা। এদিকে একই দিনে অচিন্তপুর বিওপির সদস্যরা পৃথক আরেকটি অভিযানে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Alprazolam Tablets IP) আটক করতে সক্ষম হন। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply