1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 2:11 pm

ফুলবাড়ী সীমান্তে আড়াই লাখ টাকার মাদক জব্দ

মো. সজিব উদ্দিন সবুজ (ফুলবাড়ি) দিনাজপুর
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 88 Time View

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সুন্দরা, চৌঠা, আমড়া বিওপি এবং বনতারা বিশেষ ক্যাম্প পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ২ হাজার ৪৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৪৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও বিজিবি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost