1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 26, 2026, 2:31 am

চুয়াডাঙ্গায় প্রণোদনার সার চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • 21 Time View

চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বর থেকে কৃষকদের জন্য বরাদ্দ প্রণোদনার ৫৪ বস্তা সার চুরির ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে সার নিতে সদর উপজেলায় আসা কৃষকদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার পর জানানো হয়, সার চুরি হয়ে গেছে। এ কারণে তাদের পরদিন এসে সার নিতে বলা হলেও সোমবারেও দেওয়া তাদের সার দেওয়া হয় নি। জানা গেছে, চুয়াডাঙ্গা বিএডিসি গোডাউন থেকে আনা এসব সার উপজেলা চত্বরে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল। সেখান থেকে ৫৪ বস্তা সার চুরি হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, কৃষি কর্মকর্তা তাকে সার চুরির বিষয়টি জানিয়েছেন এ বিষয় থানায় জিডি করা হয়েছে এবং ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে অনিরাপত্তা এবং কৃষি বিভাগের উদাসীনতায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost