
জীবননগরে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে শিল্পী খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শিল্পী খাতুন জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী ও একই গ্রামের মিজা সর্দারের মেয়ে। সোমবার দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে দশ দিন আগে সবার অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে শিল্পী খাতুন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারিরীক অবস্থা অবনতি হওয়ার কারনে চিকিৎসকের পরামর্শে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী থেকে গত রোববার নিজ বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। শিল্পী খাতুনের ভাই হাসানুজ্জামান জানান, তার বোনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে কয়েকদিন ধরে সবরকমের চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক অনেক চেষ্টা করেছে। কিন্তু বাঁচানো সম্ভব হয় নি। সোমবার আসরের নামাজের পর জানাযা শেষে মৃগমারী পশ্চিমপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply