
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। তার সঙ্গে এক নারীর অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ায় এই সিদ্ধান্ত নিলো দলটি।জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জেলা বিএনপির ওই চিঠিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে মো. ওবায়দুর রহমানের মোবাইলে ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ওবায়দুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে বহিষ্কারের আদেশের চিঠির একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জেলা বিএনপির এই নেতা সেখানে লিখেছেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply