1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 28, 2026, 1:01 pm

সিনেমা ছাড়ার ঘোষণা পপির, তবে

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, জুন ২৭, ২০২৬
  • 30 Time View

প্রথম ছবি ‘কুলি’ দিয়ে ঢালিউড জয় করেছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে কাজ করে প্রথম সারির নায়িকা বনে যান তিনি। অর্জনও কম নয়। তিনবার নিজের ঝুলিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারের মধ্যগগণে হঠাৎ করেই আড়ালে চলে যান অভিনেত্রী। দীর্ঘদিন ধরে অনুরাগীদের মনে প্রশ্ন কবে বড় পর্দায় ফিরবেন তিনি? এবার অনুরাগীদের জন্য হতাশার খবর দিয়েছেন পপি। অভিনেত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সিনেমা, নাটক বা বিজ্ঞাপনের জন্য আর কখনও ক্যামেরার সামনে দাঁড়াবেন। তবে তাঁর জীবনের ওপর বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয় করতে চান।  অভিনেত্রী বলেন, ‘আমি আর সিনেমায় অভিনয় করতে চাই না। আমি আমার স্বামী এবং একমাত্র সন্তান আয়াতকে নিয়েই সময় কাটাতে চাই। সুখী একটা দাম্পত্য জীবনের মাঝেই আমি আমার জীবনটা পার করে দিতে চাই। তবে কেউ যদি আমার জীবন নিয়ে কোনো বায়োপিক করতে চান, তাহলে অবশ্যই আমি তাতে অভিনয় করব।’ পপি আরও বলেন, ‘আমার একদম জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত জীবন, সংগ্রামী জীবন, চলচ্চিত্র জীবন-সবকিছু সুন্দরভাবে একটি চমৎকার গল্পে তুলে ধরতে হবে। যিনি সেটা পারবেন, আমি তারই নির্দেশনায় অভিনয় করব। যদি ভালো না লাগে, তাহলে আমি আর অভিনয়ে ফিরতে চাই না। কোনো রকম একটা বায়োপিক হবে, এমনটাতে আমি অভিনয় করতে চাই না।’ নিজের সময়ের জনপ্রিয় নায়িকাদের প্রসঙ্গ টেনে পপি বলেন, ‘একটা সময় চলচ্চিত্রে মৌসুমী আপু-শাবনূরের ব্যাপক দাপট ছিল। সেই সময় আমিও পার করেছি, পূর্ণিমাও পার করেছে। আমাদের ভক্তরা এখনও আমাদের নিয়ে গর্ব করে। তাই যদি বায়োপিকে অভিনয় করি, সেটা যেন দৃষ্টান্তমূলক কোনো বায়োপিক হয়-এমনটাই প্রত্যাশা থাকবে আমার।’

উল্লেখ্য, গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় পপি-আমিন খানের সাত বছর আগের ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’। এ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost