1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 3:18 pm

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 19 Time View

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার মুকুটে রয়েছে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননা। এবার যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালক। আজীবন সম্মাননা পাচ্ছেন গায়িকা। আগামীকাল ১৮ নভেম্বর সংগীতশিল্পী বশির আহমেদ সম্মাননা অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হবে আজীবন সম্মাননা। এদিকে আজ ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। দিনটি পরিবারের সঙ্গে কাটাবেন তিনি। জন্মদিন প্রসঙ্গে গায়িকা বলেন, ‘দেখতে দেখতে অনেক জন্মদিন পেরিয়ে গেল। সংগীতজীবনেরও ৬০ বছর পেরিয়ে গেছে। আমার বাবা-মা, আমার বড় বোন দীনাসহ পরিবারের সবার সাপোর্ট ছাড়া এত দূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, তিনি আমায় সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমি সবার কাছে সব সময় দোয়া চাই, যেন আজীবন গান গেয়ে যেতে পারি।’ মাত্র ১২ বছর বয়সে পাকিস্তানের ‘জুগনু’ সিনেমার একটি গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে পেশাদার সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন রুনা লায়লা। ওই অল্প বয়সেই তার কণ্ঠে সন্তুষ্ট হয়েছিলেন পশ্চিম পাকিস্তানের সংগীতজ্ঞরা। ফলস্বরূপ সিনেমার গানে নিয়মিত হন তিনি। অল্প সময়ে পশ্চিম পাকিস্তানের শ্রোতাপ্রিয় গায়িকায় পরিণত হন। স্বাধীনতা পরবর্তী সময় রুনা লায়লা যখন বাংলাদেশে ফিরে আসেন তখন পাকিস্তানে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছিলেন তিনি। দেশটির সরকারও তাকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু নাড়ির টান পেয়ে বসেছিল তাকে। জনপ্রিয়তা, ক্যারিয়ার, সম্মান— সব তুচ্ছ করে ফিরে আসেন প্রিয় মাতৃভূমিতে। বাংলাদেশে এসে সংগীতে পথচলাটা তিনি শুরু করেন সংগীত পরিচালক সত্য সাহার হাত ধরে। এরপরের গল্প শুধু জয়ের আর অর্জনের। সে গল্প সবার জানা। ‘দামা দাম মাস্ত কালান্দার’ থেকে শুরু করে ‘ও কি গাড়িয়াল ভাই’— সর্বত্র সুরের মুগ্ধতা ছড়িয়ে গেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost