1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 25, 2026, 5:09 am

মিস ইউনিভার্স মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
  • 17 Time View

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭৫তম আসরের মুকুট নিজের করে নিলেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের সুন্দরীদের পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর সেরার খেতাব জিতে নিয়েছেন তিনি। ঘরের মাঠে দর্শকদের করতালির মধ্য দিয়ে নতুন বিশ্বসুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে বসেছিল জমকালো গ্র্যান্ড ফিনালের আসর। প্রাথমিক বাছাই থেকে শুরু করে সুইমস্যুট, ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্ব— প্রতিটি ধাপে বিচারকদের মুগ্ধ করেন জেনিফার। জেনিফার আগামী এক বছরের জন্য ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের রাজকীয় মুকুটের মালিক হলেন। ভেনেজুয়েলার খ্যাতনামা জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশা করা মুকুটটি তৈরি করা হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে। এবারের আসরের মঞ্চ মাতিয়েছেন সাবেক মিস ইউনিভার্স ও তারকারা। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ। পাশাপাশি  ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন জুরি হল এবং ১৯৯৩ সালের মিস ইউনিভার্স দায়ানারা তোরেস। এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালের আগে দর্শক ভোটে দারুণ লড়াই চালালেও শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় সেখানে থেমে যায় তাঁর এবারের বিশ্বসুন্দরী হওয়ার যাত্রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost