1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 12:49 pm

গোপালগঞ্জসহ পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব রুটের বাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 11 Time View

পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে খুলনা বাস মালিক সমিতি। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশালসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচলও বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এরপরই যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে। জাহিদ হোসেন খান আরও বলেন, খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতু পার হয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। তবে আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে। এখানে আমাদের কিছু করার নেই। নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় খুলনার বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে স্বল্প সময়ে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা পড়েছেন বেশি ভোগান্তিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost