
রাজশাহীতে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মো. মাসুমকে (২৪) গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। পুলিশ সূত্রে জানা যায়, পবা থানা পুলিশের একটি দল বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মাসুম পবা থানার বাগধানী উলাপুর এলাকার মো. ওহেদুল ইসলামের ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বাগধানী উলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জলকে (১৯) আঘাত করেন মাসুম। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পবা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে আদালত মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। দণ্ডিত হওয়ার পর থেকে পলাতক ছিলেন মাসুম। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply