1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 27, 2026, 3:58 am

চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

বেলাল হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
  • 41 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নোয়াখালীর চাটখিলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চাটখিল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু। সভায় বক্তব্য দেন চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, পৌর যুবদলের সদস্যসচিব গিয়াস উদ্দিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু এবং ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ। এ ছাড়া উপজেলা যুবদলের ১২টি সাংগঠনিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার পাশাপাশি চাটখিল উপজেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost