1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 27, 2026, 2:48 am

রাজশাহীতে মোনোড্রিল সিরাপসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
  • 53 Time View

রাজশাহীতে দুই বোতল মোনোড্রিল কফ সিরাপসহ মো. রাজন আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দামকুড়া থানা পুলিশ। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে আগে থেকেই ১৬টি মাদক মামলা রয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও অভিযান পরিচালনাকালে সোনাইকান্দি গ্রামের মৃত একরাম আলীর ছেলে রাজন আলীকে তাঁর বাড়ির সামনের রাস্তা থেকে দুই বোতল MONODRYL COUGH SYRUP-সহ আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার রাজন আলীর বিরুদ্ধে দামকুড়া থানায় নতুন করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost