1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 25, 2026, 3:16 am

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬
  • 94 Time View

সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে।  এই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫১ শিশুর। আর নিশ্চিত হামে হামে মারা গেছে ১০৪ জন। অর্থাৎ, হাম ও এর উপসর্গ মোট ১ মৃত্যু হয়েছে ১৫৫ জনের। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই পাঁচজন, চট্টগ্রামের একজন, সিলেটের একজন ও ময়মনসিংহের একজনের রোগী রয়েছে। প্রতিবেদন আরও বলছে, এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৮৪৮ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩২৮ জন। এছাড়া এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost