1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 5, 2026, 11:05 pm

এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১৬, ২০২৬
  • 65 Time View

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জেতা এখনও ক্রিকেটের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। সেই কঠিন কাজটাই এবার করেছে বাংলাদেশ। একদিনেরও বেশি সময় হাতে রেখে ৯ উইকেটে দাপুটে এক জয় ছিনিয়েছে বাংলাদেশ। আর এই জয় টাইগাররা কেবল আঁকড়ে ধরে থেকে কিংবা অস্ট্রেলিয়ার ভেঙে পড়ার অপেক্ষায় বসে থেকে অর্জন করেনি। অজিদের বিপক্ষে সুযোগের অপেক্ষায় না থেকে, চোখে চোখ রেখে, নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েই জিতেছে। অস্ট্রেলিয়ার শক্তিমত্তা ও সুনাম, তাদের বোলিং আক্রমণ, সেখানকার কন্ডিশন, কিংবা গত সপ্তাহে সেই প্রস্তুতি ম্যাচে বাজে হার- কোনো কিছুই তাদের কাবু করতে পারেনি। দারুণ এই জয়ে প্রথম এশিয়ান দল হিসেবে দারুণ এক রেকর্ডও গড়েছে বাংলাদেশ।  অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিততে সবচেয়ে কম ম্যাচ খেলার তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে যৌথভাবে দুই নম্বরে। অর্থাৎ অস্ট্রেলিয়ায় নিজেদের তৃতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এ তালিকায় সবার উপরে আছে ইংল্যান্ড। ইংলিশরা নিজেদের দ্বিতীয় ম্যাচেই অজিদের হারিয়েছিল। বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা। তাদেরও টাইগারদের সমান তিনটি ম্যাচই লেগেছিল। এছাড়া এশিয়ার প্রথম দল হিসেবে সবচেয়ে কম টেস্ট খেলে অস্ট্রেলিয়ার মাটিতে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এ তালিকায় ভারত-পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জিততে পাকিস্তানের খেলতে হয়েছে ৭ ম্যাচ যেখানে ভারতের লেগেছে আরও বেশি সময়। অজিদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্ট জিততে ভারতের খেলতে হয়েছে ১২টি ম্যাচ। ১২তম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পায় দলটি।  ভারত-পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলেও এখনো শ্রীলঙ্কা এ কীর্তি গড়তে পারেনি। ১৫ ম্যাচ খেলেও এখনো জয়ের অপেক্ষায় আছে লঙ্কানরা। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের চেয়েও বাংলাদেশ। অজিদের মাটিতে প্রথম জয় পেতে ওয়েস্ট ইন্ডিজের খেলতে হয়েছে ৫ ম্যাচ এবং নিউজিল্যান্ড খেলেছে ৭ ম্যাচ। বাংলাদেশের এই জয় তাই নিশ্চিত ভাবেই দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক এক জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost