1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 2:14 pm

কুষ্টিয়ায় ক্যাম্পে রাতের খাবার খেয়ে অচেতন ১০ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • 10 Time View

কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সদর পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর একে একে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান ও এএসআই শরিফুল ইসলামসহ ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় অচেতন হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, অসুস্থ পুলিশ সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনার পর পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম পরিদর্শন করেছেন। রাতের খাবার খাওয়ার পরই একসঙ্গে এতজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়ায় খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। তবে ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় পুলিশ ক্যাম্পে খাওয়া খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং অসুস্থতার প্রকৃত কারণ কী, তা জানতে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে আমিসহ জেলা পুলিশের কর্মকর্তারা পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ বলেন, পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে দশজন অসুস্থ হয়ে পড়ে। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। অসুস্থ হওয়া এবং খাবার পরীক্ষা নিরীক্ষা করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost