1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
July 15, 2026, 7:58 am

তিন সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • 56 Time View

নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে রেখে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তার পরিবারের অভিযোগ, স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে চলে গেছেন ওই নারী। একই সঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) রাতে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেন নিখোঁজ নারীর মা নাজমা আক্তার। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। স্বামী বিদেশে থাকায় তিন সন্তানকে নিয়ে তিনি মায়ের বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগে বলা হয়েছে, চাটখিল দক্ষিণ বাজার এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা রিয়াজ হোসেনের (২৬) সঙ্গে নিশাত আক্তারের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের দাবি, গত ২৭ জুন দুপুরে রিয়াজ হোসেন নিশাত আক্তারকে নিয়ে চলে যান। যাওয়ার সময় তিন সন্তানকে নানার বাড়িতে রেখে যান নিশাত। অভিযোগে আরও বলা হয়েছে, ঘর ছাড়ার সময় নিশাত প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা, প্রায় ১৪ জোড়া কানের দুল, ছয়টি আংটি, একটি স্বর্ণের চেইন, দুটি ব্রেসলেট এবং প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি স্কুটি নিয়ে গেছেন। পরিবারের সদস্যরা জানান, পরে নিশাতের কক্ষ তল্লাশি করে একটি হলফনামা (অ্যাফিডেভিট) পাওয়া যায়। তাদের দাবি, ওই নথিতে দেখা যায়, গত ৪ মে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি গোপন রেখে অর্থ ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে রিয়াজ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost