
চুয়াডাঙ্গার আলমডাঙ্গ উপজেলার নান্দবারে বজ্রপাতে শান্ত (২৮) নামের এক যুবকে মৃত্যু হয়েছে। এঘটনায় নাহিদ নামের আরেক যুবক আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। নিহত শান্ত আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে। পরিবারের সদস্যরা বলেন, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নাহিদ ও শান্ত ছাদের উপর ছিলো। এ সময় বজ্রপাতের পাশেই একটি গাছে আগুন লাগে। ঠিক এই মুহুর্তে দুজনই বজ্রপাতে আহত হয়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply