1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 25, 2026, 5:17 am

ফুলবাড়ীতে ট্রান্সফরমার চুরির অভিযোগে দুইজন আটক, উদ্ধার ৩ ট্রান্সফরমার ও ৬টি কয়েল

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
  • 5 Time View
Oplus_16908288
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি অটোভ্যান থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, ছয়টি তামার তারের মূল্যবান কয়েল এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই এসএম আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকাসহ আশপাশের এলাকায় মাদক উদ্ধার, চুরি প্রতিরোধ ও অপরাধ দমনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছিলেন। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী ঢাকা মোড় থেকে শিয়ালীডাঙ্গা পাকা সড়কে অভিযানকালে একটি অটোভ্যানে তিনজনকে প্লাস্টিকের বস্তাসহ যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় ভ্যানটি থামানোর সংকেত দিলে চালক ভ্যান থামায়। পরে তারা দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তিদের সঙ্গে থাকা অটোভ্যান ও তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, ছয়টি তামার তারের মূল্যবান কয়েল এবং ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা অজ্ঞাতনামা পলাতক সহযোগীদের নিয়ে রাত ১টা থেকে ভোর ৩টা-৪টার মধ্যে অজ্ঞাত স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলো চুরি করেছেন। আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটাপাড়া (আটাপুর উচাই) গ্রামের মোফাজ্জল ওরফে মোফা মিস্ত্রির ছেলে সুলতান মিয়া (৩৪) এবং একই উপজেলার কালাপুকুর গ্রামের মোঃ আনছারের ছেলে মাসুদ রানা (২৮)। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২০, তারিখ ২৩ নভেম্বর ২০২৬। দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলাটি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost