1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:23 pm

ফুলবাড়ীতে খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ স্বাভাবিক প্রসব সেবা চালু

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
  • 3 Time View
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সেবা চালু করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এটিএম নজমুল হুদা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানো এবং সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষিত মিডওয়াইফের মাধ্যমে প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসবসেবা বাড়ানোর লক্ষ্যে এ কেন্দ্রটি সার্বক্ষণিক চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে এ সেবা পেতে পারেন, সে জন্য কেন্দ্রটিকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, কোনো প্রসূতি মা যেন স্বাভাবিক প্রসবসেবা নিতে এসে ভোগান্তির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যেখানে স্বাভাবিক প্রসবের সুযোগ রয়েছে, সেখানে অপ্রয়োজনীয় সিজারিয়ান এড়িয়ে চলা উচিত। স্বাভাবিক প্রসবের মাধ্যমে মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিশুমৃত্যুর হার কমাতেও সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) ডা. মো. রেজাউল হক, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মো. জাকিরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাসানুল বান্না এবং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. নবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের ফার্মাসিস্ট মো. শফিকুর রহমান, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. মোরশেদুল আলম এবং টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. মোসলেম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআরএইচআর-এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর রোজিনা বেগম। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ফুলবাড়ী, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost