1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:25 pm

রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
  • 4 Time View
শাহাদত হোসেন, রাজশাহী:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার ও রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) আরএমপি সদর দপ্তরের মিনি কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিরা পুলিশ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাৎকালে প্রতিনিধিরা জানান, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের (বিএসএসএফ) আয়োজনে অনুষ্ঠিতব্য ওপেন এয়ারগান টুর্নামেন্টে রাজশাহী রাইফেল ক্লাবের সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এ সময় প্রতিযোগীদের সাফল্য ও ভালো ফলাফল কামনা করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম, রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিবৃন্দ এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost