1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 10:06 pm

নওগাঁয় ডিবির অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬
  • 40 Time View

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার মান্দা, সদর ও বদলগাছী উপজেলায় রাতভর অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। রোববার (১ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে মান্দা থানা এলাকায় একটি বাড়িতে গাঁজা মজুত রেখে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। রোববার ভোর ৫টার দিকে মান্দা থানার রঘুনাথপুর গ্রামের আরিফ হোসেন (৩০), পিতা মৃত আলিম উদ্দিনের বসতবাড়িতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় বাড়ির একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে চার কেজি করে পাঁচটি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর থানা এলাকায় অভিযান চালানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে সদর থানার কুমাইগাড়ী এলাকায় ফারুক হোসেনের ভাড়া বাড়িতে বসবাসরত মোশাররফ (৩৩), পিতা মৃত কাশেমের ঘরে তল্লাশি চালিয়ে চৌকির নিচে বাজারের ব্যাগে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর মোশাররফের দেওয়া তথ্যের ভিত্তিতে বদলগাছী উপজেলার নিহিনপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। সকাল ১০টার দিকে ওই গ্রামের শহিদুলের ছেলে শিলং (২৩)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর শয়নকক্ষ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শিলংয়ের সহযোগী একই গ্রামের শহিদুলের ছেলে আরাফাত (২৩)-কেও গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে তিনটি পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost