1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 27, 2026, 5:16 am

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
  • 6 Time View

চুয়াডাঙ্গায় ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারের মামলায় হাসিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাসিদ মণ্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা তেঁতুলতলাপাড়ার মৃত শহিদ মণ্ডলের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে হাসিদ মণ্ডলের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এ সময় তার পরনের জ্যাকেটের পকেটে থাকা কাপড়ের একটি ব্যাগ থেকে ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে দুই মিলিলিটার করে মোট ৮০ মিলিলিটার মাদক ছিল। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ১২ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম এবং আসামিপক্ষে আইনজীবী মফিজুর রহমান দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost