1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 26, 2026, 4:18 pm

দর্শনায় ৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
  • 23 Time View

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হল্ট স্টেশন ও দর্শনা বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস, হোটেল, ওষুধ ও খাদ্যপণ্যের দোকান তদারকি করা হয়।অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে শাহিন রেজার প্রতিষ্ঠান মেসার্স রিয়াদ হোটেলকে ২৫ হাজার টাকা এবং সুমন ছাদেকের প্রতিষ্ঠান মেসার্স হ্যাপি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আজহারুল করিমের প্রতিষ্ঠান মেসার্স মীম মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠান থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অনিয়ম দূর করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।অভিযানে হল্ট স্টেশন ও দর্শনা বাজারের বিভিন্ন ফলের দোকান, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনা-বেচা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যদের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost