1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 27, 2026, 5:16 am

জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে আব্দুল খালেককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
  • 14 Time View

 চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার মিনাজপুর গ্রামের ইলাপাড়া মাঠে হামলার শিকার হন তিনি। নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করছিলেন। নিহতের স্বজনদের অভিযোগ, বিবাহবিচ্ছেদের পরও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে হুমকি-ধমকি ও হামলার শিকার হতে হয়েছে। প্রায় দেড় মাস আগেও সাবেক স্ত্রী পাপিয়া খাতুন ও তার দুই ভাই ওসমান (৪০) এবং ইসমাইল (৩৫) তাকে মারধর করে আহত করেন। স্বজনদের দাবি, বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়া মাঠে জমির বন্ধক বাবদ টাকা দিতে যান আব্দুল খালেক। এ সময় তার সাবেক স্ত্রী পাপিয়া খাতুন ও দুই শ্যালক ওসমান ও ইসমাইল তার ওপর হামলা চালান। তাকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মাঠে ফেলে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে জিনারুল বলেন, “চার বছর আগে আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তারা আলাদা বসবাস করতেন। কিন্তু আমার মা ও মামারা বিভিন্ন সময় আমার বাবাকে হুমকি-ধমকি দিতেন। দেড় মাস আগেও তারা আমার বাবাকে বেধড়ক মারধর করে আহত করেন।” তিনি আরও বলেন, “আজ শুনতে পাই, আমার বাবাকে মারধর করে মিনাজপুরের একটি মাঠে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, বাবার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই বাবা মারা যান।” জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুর রহমান জানান, রাত ৮টার দিকে সারা শরীরে জখমের চিহ্ন নিয়ে আব্দুল খালেক নামে এক রোগী হাসপাতালে আসেন। তখন তিনি জীবিত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করার প্রস্তুতি চলছিল। কিন্তু কিছুক্ষণ পরই তিনি হাসপাতালে মারা যান। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost