1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 2:37 am

দেশের পরিবর্তনে সমবায় নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: এমপি ওয়াহিদ

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬
  • 18 Time View
দেশের পরিবর্তনে সমবায় সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবর্তনে নতুন ধারার সূচনা করছেন। এই পরিবর্তন বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে সমবায় সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। রোববার (৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সমবায় বিভাগের আয়োজনে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির বলেন, সমবায় কার্যক্রমের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস ও বিশ্বস্ততা। পারস্পরিক বিশ্বাস ছাড়া সমবায় কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। সমবায়ের মূল শক্তি ঐক্য। সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুদ্র পুঁজি একত্র করে মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। তিনি সমবায় সমিতির নেতৃবৃন্দকে আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে সংরক্ষণ, নিয়মিত সভা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন এবং যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নেতৃত্বে আনার আহ্বান জানান। এতে সমিতির কার্যকারিতা ও সেবার মান বাড়বে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সমবায়ের সম্মিলিত উদ্যোগে এলাকার সাধারণ মানুষের ভাগ্য ও জীবনযাত্রার পরিবর্তন সম্ভব। যেসব সমিতি ভালো কাজ করছে এবং পুরস্কৃত হয়েছে, তাদের আরও ভালো কাজের পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নিতে হবে। অন্য সমিতিগুলোকেও সফল সমিতিগুলোর কার্যক্রম অনুসরণ করে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost