1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 3:18 pm

মানবতাবাদী সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে রাজশাহীতে নাগরিক শোকসভা

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  • 56 Time View

মানুষের অধিকার, কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন সাংবাদিক সাইদুর রহমান। লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন সাধারণ মানুষের কথা, প্রতিবাদ করেছেন অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। তাঁর কর্মময় জীবন ও মানবিক আদর্শ স্মরণে রাজশাহীতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় রাজশাহী প্রেসক্লাব চত্বরে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’ এ শোকসভার আয়োজন করে। সাইদুর রহমান ছিলেন রাজশাহী প্রেসক্লাবের প্রয়াত সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে শোকসভায় বক্তারা উল্লেখ করেন। শোকসভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সামাজিক সংগঠক সালাউদ্দিন মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এবং সুজনের রাজশাহী সভাপতি আহমদ সফিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জুলফিকার এবং রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর। শোকসভায় বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বিভাগীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক আবু সালে ফাত্তা, স্মৃতি পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন ও ওয়ালিউর রহমান বাবু, সংগঠনের স্ট্র্যাটেজি কমিটির সদস্যসচিব মাসুদ রানা সরকার এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজ উন্নয়নকর্মী ও স্মৃতি পরিষদের সদস্য কাজী রকিব উদ্দিন, ড. ইব্রাহীম হোসেন, সহসভাপতি ডা. রোকনুজ্জামান রিপন ও মাসুদুজ্জামান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আল-আমিন হোসেন, রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, মানবাধিকারকর্মী আইয়ুব আলী তালুকদার, জ্যেষ্ঠ সাংবাদিক সুব্রত দাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা। শোকসভা পরিচালনা করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ আহমেদ রাফী এবং প্রয়াত সাইদুর রহমানের ভাগ্নে, স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরফিন রহমান কনক।

মানুষের জন্যই ছিল সাইদুর রহমানের সাংবাদিকতা

সাইদুর রহমান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশের নাতি। তাঁর বাবা ছিলেন ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগার থেকে নির্বাচিত এমএনএ, রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও রাজশাহীর সাবেক জেলা গভর্নর জননেতা আতাউর রহমান। তাঁর মা ছিলেন ভাষাসৈনিক মনোয়ারা রহমান। উচ্চশিক্ষার জন্য সোভিয়েত ইউনিয়নে যাওয়ার পর দেশে ফিরে আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত হন সাইদুর রহমান। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দৈনিক ভোরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন এই সাংবাদিক ও সংগঠক। গত ২১ সেপ্টেম্বর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তিগত ভোগবিলাসের চেয়ে মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠাকে বেশি গুরুত্ব দিতেন সাইদুর রহমান। সারাজীবন লেখনীর মাধ্যমে মানুষের কথা তুলে ধরেছেন এবং অন্যায়ের প্রতিবাদ করেছেন। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে অনেক প্রভাবশালী ব্যক্তির বিরাগভাজন হলেও সাধারণ মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন বলে মনে করেন তাঁর ঘনিষ্ঠজনেরা। জনকল্যাণমূলক কাজে নিজের উপার্জিত অর্থ ব্যয়ের জন্য রেখে যাওয়ার বিষয়টিও স্মরণ করেন সংশ্লিষ্টরা। তাঁর রেখে যাওয়া অর্থ ও উদ্যোগগুলো জনকল্যাণে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সংগঠনের মাধ্যমে। সাংবাদিকতায় তাঁর মেধা, স্মৃতিশক্তি ও অভিজ্ঞতা ছিল উল্লেখযোগ্য। রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির ফোন নম্বর মুখস্থ বলতে পারতেন তিনি। তাঁর কাছে সাংবাদিকতার হাতেখড়ি নিয়ে অনেকে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন। তাঁদের অনেকেই পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শোকসভায় অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost