1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 2:38 pm

পরকীয়া সংক্রান্ত বিরোধে ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
  • 67 Time View

ঝিনাইদহ সদর উপজেলার সোনাইখালী এলাকায় পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের মধ্যে সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কয়েক মাস আগে ওই গ্রামের তবিবর মন্ডলের সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্কের অভিযোগ আনা হয়। বিষয়টি নিয়ে তবিবরের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। মঙ্গলবার কামাল নামে এক ব্যক্তিকে গ্রামের পার্শ্ববর্তী একটি জায়গা নিয়ে তবিবর মন্ডল মারপিট করে বলে অভিযোগ ওঠে। এর জেরে উভয়পক্ষের লোকজন বৃহস্পতিবার সকালে সোনাইখালী গ্রামে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পরকীয়া সংক্রান্ত ঘটনার জেরে এই মারামারি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost