1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 2:38 pm

চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ

বেলাল হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
  • 109 Time View

নোয়াখালীর চাটখিলে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক ও পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদ রানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন আয়োজক ও উপস্থিত নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ মোজাহার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিন ভূঁইয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল ভূঁইয়া লল্টু, পৌরসভা ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম রিগান ভূঁইয়া, শ্রমিক দল নেতা দুলাল, হাজি মাসুদ, ছাত্রনেতা রিয়াজ খন্দকার, সৌরভ তফদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost