1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 2:37 pm

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ভারতীয় মাদকদ্রব্য

মো. সজীব উদ্দিন , দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ৭, ২০২৬
  • 47 Time View
Oplus_16908288

দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ২১ হাজার ২৫০ টাকা। বুধবার (৭ অক্টোবর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে ৪২ বিজিবির ধর্মজান বিওপির একটি টহল দল বিরল উপজেলার পূর্ব বনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩১৯/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এরপর রাত ২টা ৪০ মিনিটে ৪২ বিজিবির এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার দ্বীপনগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলার ৩২৩/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (উইন সেরেক্স সিরাপ) উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এসব মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost