
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) পদে যোগদান করেছেন ডা. এম এ রশীদ। দীর্ঘদিন এ পদটি শূন্য থাকায় জেলার সাধারণ মানুষ হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তার যোগদানের মধ্য দিয়ে সদর হাসপাতালে হৃদরোগ চিকিৎসাসেবায় নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন ডা. এম এ রশীদ। নতুন পদে যোগদান উপলক্ষে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, শিশু কনসালটেন্ট ডা. আসাদুর রহমান মালিক খোকন, সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানি, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী ফারুক হোসেন, হিসাবরক্ষক মাসুদ রানা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, এমটি হামিম হাসান জোয়ার্দ্দার, সিনিয়র স্টাফ নার্স রেহেনা খাতুন, খালেদা খাতুন, নাজমিন আক্তার, আনজুরা আলো ও ইভা পারভীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদর হাসপাতালের অফিস সহকারী হাসিনুন নাহার, এমটি আরিফুজ্জামান আরিফ, এমটি আব্দুল্লাহ আল নোমান, ফার্মাসিস্ট আব্দুর রাজ্জাক, তোহিদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম, এমটি মনোয়ার হোসেন, এমটি ল্যাব শরিফুল ইসলাম জিন্নাহসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
ডা. এম এ রশীদ এর আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও মেহেরপুর হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমে এক্স-কার্ডিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply