1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 2:37 pm

অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
  • 61 Time View

দিনাজপুরের পার্বতীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ভোক্তাদের প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী নতুন বাজার এলাকায় সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে গ্যাস ডিলার প্রতিষ্ঠান মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসআরবি-১৩ জানায়, সম্প্রতি দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস ডিলারদের বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা যাচাই করে যৌথ এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost