1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 1:55 pm

খিলপাড়ায় ডেঙ্গু সচেতনতায় মশার ওষুধ ছিটানো ও মশারি বিতরণ

বেলাল হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ৫, ২০২৬
  • 60 Time View

ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা ও মশার কামড় থেকে বাঁচতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলার ৯ নম্বর খিলপাড়া ইউনিয়নের বিভিন্ন ডোবা, খাল ও বিলে মশার ওষুধ ছিটানো এবং বাসিন্দাদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) খিলপাড়া বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ নম্বর খিলপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মহসিন উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ। ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তপদার, খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকন এবং খিলপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি কেফায়েত মাওলানা। এ ছাড়া বক্তব্য দেন খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা খোরশেদ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, বোরহান উদ্দিন, মাহমুদুল হাসান শান্ত, শাহাবুদ্দিন, সদস্য কাউছার হামিদ মিন্টু এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রাছেল পাটোয়ারীসহ অনেকে।

অনুষ্ঠানে মহসিন উল্লাহ বলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের দিকনির্দেশনায় খিলপাড়া ইউনিয়নে মশার ওষুধ ছিটানো ও সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পরে অতিথিরা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মাঝে মশারি বিতরণ করেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি দিনের বেলাতেও মশার কামড় থেকে সতর্ক থাকা প্রয়োজন। এ জন্য ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে খিলপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost