1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 1:55 pm

আত্রাইয়ে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ৫, ২০২৬
  • 48 Time View
Oplus_16908288

নওগাঁর আত্রাইয়ে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় পরিচালিত অভিযানে উপজেলার প্রতিসর এলাকায় অভিযান চালিয়ে মোছা. মিথিলা খাতুন (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রতিসর গ্রামের মো. খোরশেদ আলমের স্ত্রী। এ সময় তাঁর হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে উপজেলার বান্দাইখাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মানিকুল্লার ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আত্রাই থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost