1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 12:56 pm

রাজশাহী মেডিকেলে রোগীর চাপ, ভর্তি প্রক্রিয়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬
  • 34 Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কারণে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ওয়ার্ডে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক ক্ষেত্রে তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে বর্তমানে মাত্র দুজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। রোগীদের অভিযোগ, চিকিৎসকেরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করলেও রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা কম থাকায় দ্রুত চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে ভর্তি প্রক্রিয়া ও চিকিৎসাসেবা নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের।

এতে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে না পারায় অনেক রোগী ও স্বজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, রোগীর চাপ বিবেচনায় হাসপাতালের ভর্তি প্রক্রিয়া আরও গতিশীল করতে হবে। পাশাপাশি ৪২ নম্বর ওয়ার্ডসহ যেসব ওয়ার্ডে রোগীর চাপ বেশি, সেসব ওয়ার্ডে চিকিৎসকের সংখ্যা বাড়ানো জরুরি।

রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost