1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 12:59 pm

হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬
  • 37 Time View

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আলিমুদ্দিন কলেজের শিক্ষক পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনে পাঁচটি পদে বিজয়ী হয়েছেন পাঁচজন প্রার্থী।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সাজ্জাদুল পারভেজ, যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবু বক্কর সিদ্দিক এবং অর্থ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্যের দুটি পদে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল হক খন্দকার ও গণিত বিভাগের প্রভাষক এইচ এম হাসিব নেওয়াজ।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কলেজের মোট ১০৭ জন ভোটারের মধ্যে গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন শিক্ষকরা। ভোটগ্রহণ শেষে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ভোট গণনা করা হয়।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুল পারভেজ ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাজেদুল ইসলাম পান ৩০ ভোট। যুগ্ম সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম পান ৩৭ ভোট। অর্থ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পান ২৯ ভোট। কার্যনির্বাহী সদস্যের দুটি পদে এইচ এম হাসিব নেওয়াজ ৬৯ ভোট এবং রেজাউল হক খন্দকার ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আনিছার রহমান এবং প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসান চৌধুরী ও প্রণব কুমার রায় দায়িত্ব পালন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost