
“সুস্থ দেহ,সুস্থ মন” এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি পদ্ম- অঞ্চল ময়মনসিংহ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ময়মনসিংহ এর আয়োজনে ৫৩ তম গ্রীষ্মকালীন খেলাধূলা ও সাঁতার প্রতিযোগিতা -২০২৬ ময়মনসিংহ সুইমিং পুলে ৪ অক্টোবর রোববার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply