হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতা হাসানুজ্জামান অভিযোগ করে বলেন, ‘পুকুরপাড়ার চায়ের দোকানে বসে থাকার সময় আওয়ামী লীগ কর্মী সুলতান বিএনপি ও দলের স্থানীয় নেতৃত্ব নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষোদ্গার ও বাজে মন্তব্য করতে থাকে। আমি ঘটনার প্রতিবাদ জানালে সে উত্তেজিত হয়ে রাজনৈতিক আক্রোশ থেকে দোকানের কেটলি ভর্তি ফুটন্ত গরম পানি আমার গায়ে ঢেলে দেয়।’ এ সময় তাকে বাঁচাতে গেলে পাশে থাকা সিরাজুল ও হাসানের গায়েও গরম পানি পড়ে তাদের শরীর ঝলসে যায়। অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। ঘটনার পরপরই তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে শনিবার গভীর রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার। তিনি দগ্ধ নেতাদের সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এ ধরণের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। যুবদল নেতা এ ঘটনার পেছনে জড়িত অভিযুক্ত সুলতানকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply