1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 2:04 pm

ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, আশুলিয়ায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬
  • 54 Time View

ডিবি পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে মো. জামাল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

গত ২ অক্টোবর আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জামাল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। পরে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে চাঁদা দাবি করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জামালের বিরুদ্ধে এর আগে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার ক্রাইম ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost