
দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাট সংস্কার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী তিন বছরের জন্য ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মিহির ঘোষ এবং কোষাধ্যক্ষ চন্দন ভট্টাচার্য। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাটের নাটমন্দিরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির প্রধান উপদেষ্টা দেবাঞ্জন ভট্টাচার্য। সভায় ২২টি গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। সভায় আলোচনা করেন শ্মশানঘাট সংস্কার কমিটির সভাপতি দেবাশীষ ভট্টাচার্য। বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও কোষাধ্যক্ষ চন্দন ভট্টাচার্য। আলোচনায় অংশ নেন রাজবাটী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি সুশীল অধিকারী ও সাধারণ সম্পাদক রণজিৎ সরকার, রাজবাটী সার্বজনীন হরিসভা কমিটির সভাপতি বিনোদ সরকার, সুকুমার কুণ্ডু, সুশান্ত দাস, জয়ন্ত মণ্ডল, শংকর দাস, দিলীপ দাস, অনিল দাস ও জয়ন্ত ঘোষসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন প্রদীপ ঘোষ। সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে দেবাশীষ ভট্টাচার্যকে সভাপতি, মিহির ঘোষকে সাধারণ সম্পাদক এবং চন্দন ভট্টাচার্যকে কোষাধ্যক্ষ করে ১৫১ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply