1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 12:29 pm

হাম উপসর্গে আরও ৮ শিশুর ‍মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
  • 0 Time View

সংক্রামক ব্যাধি হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২২ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১১৮ জন। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের দুজন, সিলেট বিভাগের দুজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রোগী রয়েছে। একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫১ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ১৪ জনের শরীরে। প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন। অন্যদিকে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনের শরীরে। অন্যদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) হাম উপসর্গে সারাদেশে সাতজন শিশুর মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৩৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost