
রাজশাহীর কাটাখালী থানার বাখরাবাদ এলাকায় পারিবারিক কলহের জেরে মারামারির ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বাখরাবাদ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মিজানুর রহমান (৪০) ও মেয়ে মোছা. রাজিয়া সুলতানা (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর রাত ৮টা ৪৫ মিনিটে তাদের হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তারা দুজনই ওই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply