1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 12:08 pm

বেলাবোতে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  • 63 Time View

নরসিংদীর বেলাবোতে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাবো থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ কিলো-৬ ডিউটি পালনকালে উপজেলার দেওয়ানেরচর এলাকায় অভিযান চালান। এ সময় দেওয়ানেরচর এলাকার আনোয়ার হোসেন (৩৫), পিতা মৃত আব্দুল হাসিমের বসতবাড়িসংলগ্ন পারিবারিক কবরস্থানের ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি তল্লাশি করে মোট ২০ কেজি গাঁজা পাওয়া যায়। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost