1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 12:08 pm

চুয়াডাঙ্গায় ইয়াবা ও পিস্তলসদৃশ গ্যাসলাইটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  • 51 Time View

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে ৬ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও পিস্তলসদৃশ গ্যাসলাইটসহ হানেফ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়ায় তাকে আটক করা হয়। হানেফ মিয়া একই গ্রামের রেলপাড়ার আইয়ুব ফকিরের ছেলে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে হানেফ মিয়া এলাকায় গোপনে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার গতিবিধির ওপর নজর রাখার পর বৃহস্পতিবার রাতে তাকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা।

এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও পিস্তলসদৃশ একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, আটকের সময় হানেফ মিয়া পিস্তলসদৃশ গ্যাসলাইট দেখিয়ে গুলি করার হুমকি দেন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা (তদন্ত) মো. হিমেল রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost