1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 11:33 am

বরগুনায় র‌্যালি, আলোচনা সভা ও মরণোত্তর সম্মাননায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বরগুনা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
  • 53 Time View

র‌্যালি, আলোচনা সভা ও মরণোত্তর সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বুধবার (১ অক্টোবর) নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

বরগুনা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা বিভাগ ও বরগুনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহজাদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। সঞ্চালনা করেন বরগুনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব মনির হোসেন কামাল।

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বরগুনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের সহসভাপতি এ জেড এম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুস শাকুর, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান, বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, বরিশাল আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লিয়াকত হোসেন জুয়েল, বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহিন এবং জেলা পরিষদের প্রশাসকের সহধর্মিণী লুবনা ইসলাম।

এ ছাড়া প্রবীণ হিতৈষী সংঘের আজীবন সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই প্রবীণদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সামাজিক নিরাপত্তা, সুস্বাস্থ্য ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবীণদের আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা সভা শেষে বরগুনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহসভাপতি আলহাজ মো. মোকসেদ আহমেদ খান, সহসভাপতি আলহাজ নূর মোহাম্মদ মিয়া এবং মহাসচিব অ্যাডভোকেট বেলায়েত হোসেন খানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তাঁদের পরিবারের পক্ষ থেকে সন্তানেরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

র‌্যালি, আলোচনা সভা ও মরণোত্তর সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবীণদের অবদান স্মরণ, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সমাজে তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost