
নরসিংদীর বেলাবো উপজেলার পাহাড় উজিলাব গাংকুল পাড়া এ এইচ আসলাম সানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রানা। অনুমোদিত কমিটিতে উবাইদুল হক সহ-সভাপতি, কৌশিক আলম অসীম দাতা সদস্য, মো. সোহেল মিয়া পুরুষ বিদ্যোৎসাহী সদস্য, সুমী আক্তার মহিলা বিদ্যোৎসাহী সদস্য, কুতুব মিয়া অভিভাবক সদস্য এবং স্বপ্না আক্তার, সালমা আক্তার ও বাচ্চু মিয়া অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া ভাইজুল ইসলাম ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে রাকিবুল ইসলাম শিক্ষক প্রতিনিধি এবং মিথিলা আফরিন জুই সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়টির নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নবগঠিত কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সমন্বয় বাড়িয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ারও প্রত্যাশা রয়েছে। নতুন কমিটির সভাপতি মাসুদ রানাসহ সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply