1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 10:41 am

ফুলবাড়ী সীমান্তে প্রায় ৪ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য আটক

মো. সজিব উদ্দিন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • 82 Time View

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৭৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা মাদক ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৮৩ হাজার টাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। বিজিবি জানায়, বুধবার ২৯ বিজিবির অধীন চৌঠা, রসুলপুর ও দাইনুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৩ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৭৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, আটক করা মাদক ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৮৩ হাজার টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটকে ধারাবাহিকভাবে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost